এলাহাবাদ ইউনিয়নের

 এলাহাবাদ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

ইতিহাস

এলাহাবাদ ইউনিয়ন পূর্বে ৭নং জাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।

প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে পরবর্তীতে এর নাম পরিবর্তন করে “এলাহাবাদ ইউনিয়ন” রাখা হয়।

এটি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার একটি স্থানীয় প্রশাসনিক ইউনিয়ন হিসেবে পরিচালিত হচ্ছে।--বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)

এলাহাবাদ ইউনিয়ন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত।

এর উত্তরে জাফরগঞ্জ ইউনিয়ন ও দেবিদ্বার পৌরসভা অবস্থিত।

পশ্চিমে গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন ও ধামতী ইউনিয়ন অবস্থিত। দক্ষিণ-পশ্চিমে সুলতানপুর ইউনিয়ন এবং দক্ষিণে মোহনপুর ইউনিয়ন অবস্থিত।

পূর্বে বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন অবস্থিত।-Bangladesh Bureau of Statistics (BBS), Population Census 2011; Local Administrative Boundary Records (Union Parishad & Upazila Maps)

প্রশাসনিক কাঠামো

এলাহাবাদ ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।

গ্রাম সমূহ

এলাহাবাদ ইউনিয়নে রয়েছে মোট ১৪টি গ্রাম। এর মধ্যে সবচেয়ে বড় গ্রাম হল এলাহাবাদ, যার আয়তন ১,২৭০ একর এবং সবচেয়ে ছোট গ্রাম হারসার – ৭০ একর। অন্যান্য গ্রামের আয়তন নিচে দেওয়া হলো: মোহাম্মদপুর – ৬১৪ একর,ফুলতলী – ৪৯০ একর,কাচিসাইর – ২৩২ একর,কুড়াখাল – ২১৩ একর,গৌরসার – ২০৬ একর,মগপুষ্কুরুনী – ২০৪ একর,ডালকরপাড়া – ১৪৬ একর,শুভপুর – ১৮৫ একর,শ্রীপুর – ১৩০ একর,পৈয়াবাড়ি – ১০২ একর,সিঙ্গারিকলা – ১৯৮ একর,বামনীসাইর – ৭৯ একর,হারসার – ৭০ একর।২০০১ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এলাহাবাদ গ্রামের খানা সংখ্যা ছিল ১,৩০৭টি, জনসংখ্যা ছিল ৭,৪৪৩ জন এবং শিক্ষার হার ছিল ৫২.৭০%।অন্যদিকে গ্লোবাল কমিউনিকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, পুরো ইউনিয়নের আয়তন ৪,০৩৯ একর, জনসংখ্যা ২৫,১৪৩ জন, শিক্ষার হার ৫১% এবং বেকারত্বের হার ৪.৮৮%। শতকরা ৯৩.৯০% মানুষ নিরাপদ পানি ব্যবহার করে এবং ৪৩.৬২% মানুষের পয়নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা রয়েছে।

  1. এলাহাবাদ ইউনিয়নের গ্রাম ও জনসংখ্যা:এলাহাবাদ – ৭,৪৪৩ জন, বামনীসাইর – ৩৩৬ জন, ডালকর পাড়া – ৮০৫ জন, ফুলতলী – ৩,৪৫৯ জন, গৌরসার – ৮৪৭ জন, হারসার – ৩৭৩ জন, কুড়াখাল – ১,৮১২ জন, কাচিসাইর – ১,৫৯৫ জন, মহম্মদপুর – ৪,০২১ জন,মঘপুস্কুনি – ১,০৪৭ জন,পইয়ারাড়ী – ৯৯৯ জন,শুভপুর – ১,১০৯ জন,শ্রীপুর – ৬৫৭ জন,সিংহারী খলা – ৬৪০ জন

সূত্র: আদমশুমারী ২০১১ প্রতিবেদন জনঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে ১,৮২৭ জন

লিঙ্গভিত্তিক জনসংখ্যা: পুরুষ ১৩,৮১৪ জন, নারী ১৬,২১৩ জন
ধর্ম: মুসলিম ২৮,৭৬৬ জন; হিন্দু ১,২৫৯ জন; বৌদ্ধ ২ জন তথ্যসূত্র (Footnote)

Bangladesh Bureau of Statistics (BBS), Population Census 2011; CityPopulation.de Statistical Estimates (2022 projection based on census data)

No comments

Theme images by mammuth. Powered by Blogger.