ক্যাপ্টেন (অব:) সুজাত আলী

 (জন্ম: ১৯২৬ - মৃত্যু: ২০০৭) বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ ও কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][][]

প্রাথমিক জীবন

ক্যাপ্টেন (অব:) সুজাত আলী 

ক্যাপ্টেন (অব.) সুজাত আলী ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।[]

রাজনৈতিক ও কর্মজীবন

সুজাত আলী ১৯৪৩ সালে রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সে কমিশন লাভ করেন; পরবর্তীতে তিনি রয়েল ইন্ডিয়ান আর্মিতে স্থানান্তরিত হন। ভারত বিভাগের পর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন পদক অর্জন করেন।

১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন। ত্রিপুরায় পালাতানা মুক্তিবাহিনী প্রশিক্ষণ শিবিরের নেতৃত্ব দেন। একই বছরের ৪ ডিসেম্বর কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশের পতাকা উত্তোলনে নেতৃত্ব দেন।

স্বাধীনতার পর তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[][][]

মৃত্যু

সুজাত আলী ২০০৭ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের রিচার্ডসন রিজিওনাল মেডিকেল সেন্টারে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পরে তাকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাঙ্গণে সমাহিত করা হয়।[]

তথ্যসূত্র

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2.  "বিজয় ধরে রাখতে চায় আ'লীগ পুনরুদ্ধারে তৎপর বিএনপি"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "dailynayadiganta.com" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3.  "মহাজোটে মহাজট স্বস্তি বিএনপিতে"। সমকাল (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "samakal.com" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  4.  "Capt Shujat Ali laid to rest"। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার। 28 April 2007। 12 January 2019 তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 11 January 2019 {{সংবাদ উদ্ধৃতি}}|আর্কাইভের-তারিখ= এর 3 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)|আর্কাইভের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)|শিরোনাম= এর 5 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য)

No comments

Theme images by mammuth. Powered by Blogger.