আবদুল আজিজ খাঁন , রাজনীতিবিদ, বামনীসাইর-এলাহাবাদ১৯১৯ সালের ১৭ মার্চ

 বিনম্র শ্রদ্ধা"

(কুমিল্লা-ব্রাম্মনবাড়িয়া-চাঁদপুর) বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল আজিজ খাঁনের আজ মৃত্যুবার্ষিকী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আবদুল আজিজ খাঁন ছিলেন ভাষা সৈনিক, রাজনীতিবিদ, শ্রমিক নেতা, ব্যবসায়ী ও সমাজসেবক। ১৯১৯ সালের ১৭ মার্চ দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনী-সাইর গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩৪ সালে কংগ্রেসে যোগ দিয়েই সক্রিয় রাজনীতিতে যোগ দেন। মাত্র ১২ বছর বয়সে বৃটিশ বিরোধী আন্দোলন জড়িয়ে জেল খাটেন তিনি। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারী আবদুল আজিজ খাঁন গ্রেপ্তার হন। পরবর্তীতে ৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে ব্যাপক ভূমিকা ছিল তার। ৬৬'র ছয় দফা, ৬৯ এর গণ অভ্যুথানেও অগ্রনী ভূমিকা ছিল আবদুল আজিজ খাঁনের। স্বাধীনতার পূর্বেই প্রায় ১৪ বছর জেল খাটেন।
৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে দেবীদ্বার-মুরাদনগর থেকে #এমপি নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার আগরতলায় অবস্থান করে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর আওয়ামী লীগের চরম দুঃসময়ে ৮০দশকে বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কুমিল্লা বাস মালিক সমিতির দীর্ঘদিন সভাপতি ও কুমিল্লা মোটর এসোসিয়েশান এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পূবালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।
এই মহান নেতা ১৯৯০ সালের ১৩ অক্টোবর ময়নামতি সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ আওয়ামীগের সকল অঙ্গ সংগঠন বিনম্র শ্রদ্ধার সাথে- মরহুম আবদুল আজিজ খাঁনকে স্মরণ করছে।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং মহান আল্লাহ সুবহানাহু তায়ালা মরহুমকে যেনো জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন । আমিন।

No comments

Theme images by mammuth. Powered by Blogger.