2 নং সেক্টর-মুক্তিযুদ্ধ 71
মেলাঘর ক্যাম্প ছিল ১৯৭১ সালে আগরতলার কাছে ২ নম্বর সেক্টরের সদর দপ্তর👇
মুক্তিযুদ্ধের সময় ১১ জুলাই বাংলাদেশ সরকার যুদ্ধকে ১১টি সেক্টরে ভাগ করে। মেলাঘর ক্যাম্পে প্রথমে সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে ক্যাপ্টেন এটিএম হায়দার দায়িত্ব নেন। এখানে কে-ফোর্স গঠন করা হয়, যা ঢাকাসহ কুমিল্লা, নোয়াখালী ও ফরিদপুর অঞ্চলে যুদ্ধ পরিচালনা করে।
ক্যাম্পটি পাহাড়-জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায় ছিল। যোদ্ধারা ১৫ দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে রাতে অভিযানে যেতেন। সীমিত খাবার, পানি ও ওষুধের মধ্যেও তারা কঠোর প্রশিক্ষণ ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যান।

No comments