নির্বাচিত সরকারের মাধ্যমেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব : কায়কোবাদ।।

 নির্বাচিত সরকারের মাধ্যমেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব : কায়কোবাদ।।

মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক কলামিস্ট ও ফিচার লেখক, কুমিল্লা।।

আজ শনিবার কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে 'স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা' শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানিয়ে কায়কোবাদ বলেন, ‘আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে। দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।স’রকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে। তিনি বলেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া চাদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা স্বাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছেন।’

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীর 'দাদাভাই, দাদাভাই' শ্লোগানে মুখরিত করে তুলেন।অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাও. গাজী ইয়াকুব ওসমানি, কায়কোবাদ এর ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, রাজশাহি বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।

No comments

Theme images by mammuth. Powered by Blogger.